নির্বাচন বিশ্লেষক মহাজোট সরকার

নির্বাচন বিশ্লেষক মহাজোট সরকার
আহমদ আল হুসাইন


সম্প্রতি পাকিস্তানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে । এই নির্বাচনে অংশ নেওয়া পাকিস্তানের দলগুলোর পক্ষ থেকে কোনো অভিযোগ না তোলা হয় নি । বরং নির্বাচনী ফলাফলকে তাদের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রেতাত্মা চেপে বসা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল বলেছে, ''সেখানে তত্ত্বাবধায়ক সরকার একটি দলকে বিশেষ সুযোগ-সুবিধা দিয়ে ক্ষমতায় বসিয়েছে। তাই বাংলাদেশেও তত্ত্বাবধায়ক সরকার আসলে পাকিস্তানের আদলে নির্বাচন হবে। যা কখনো সুষ্ঠু হবে না'' । আওয়ামী লীগের এই নির্বাচন বিশ্লেষক বা নির্বাচন তাত্ত্বিক হওয়ার উদ্দেশ্য সহজেই অনুমেয় । সময়ের সাথে তাল মিলিয়ে খোলস পরিবর্তনে পারদর্শী এই আওয়ামী লীগ মুহূর্তেই যে কোন রুপ ধারণ করতে পারে । বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির উদ্ভাবক এই আওয়ামি লীগএর স্বার্থে এখন টান লেগেছে । তাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের মিছিলে জামা কাপড় খুলে মাঠে নেমেছে দল টি । কিন্তু দল টি তাদের এই মিশনে কতটুকু সার্থক হতে পারবে তা এখন সময়ের ব্যাপার ।


গত ১১ ই মে প্রথম আলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে একটি জনমত জরিপ প্রকাশ করে । জরিপ টি পরিচালনা করে পেশাদার জরিপ পরিচালনাকারী সংস্থা ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড । এতে দেখা যায় বর্তমানে দেশের ৯০% মানুষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির পক্ষে । তাহলে সরকার কেন জনগণের মতামতের গুরুত্ব দিচ্ছে না । সরকার কি ক্ষমতার জোরে ক্ষমতায় আসার অভিসারে লিপ্ত হয়েছে ?

মন্তব্যসমূহ